১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ধুনটে গৃহবধূ আদুরির রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় আদুরি খাতুন নামে ২৪ বছর বয়সী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আদুরি খাতুন ওই গ্রামের বাবু দয়ালের স্ত্রী। তাঁর স্বজনদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে স্বামীপক্ষের লোকজনের দাবি, আদুরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আদুরি খাতুন দীর্ঘদিন ধরে চর্মরোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতা ও রোগজনিত কষ্টের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁদের ধারণা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার উপপরিদর্শক হারুনুর রশিদ জানান, বুধবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে গৃহবধূ আদুরির রহস্যজনক মৃত্যু

Update Time : ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬