১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সকালে স্বামীর মৃত্যুর পর বিকালেই স্ত্রী’র মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর মৃত্যুর খবর সইতে না পেরে স্ট্রোকে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় সকালে স্বামীর মৃত্যুর পর বিকালে মারা যান স্ত্রী।

মৃত মোহাম্মদ আলী ওরফে মুহাম মিস্ত্রি (৫৭) ওই এলাকার মো. আলিম উদ্দিনের মেজো ছেলে এবং সেলিনা খাতুন (৪৬) মুহাম মিস্ত্রির স্ত্রী।

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছার বন্দগোয়ালীয়ার স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের মেজো ছেলে মোহাম্মদ আলী কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে হঠাৎই তিনি মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে একই দিন বিকালে সেলিনা খাতুন স্ট্রোকজনিত কারণে মারা যান বলে জানিয়েছেন পরিবারের লোকজন।

মাগরিবের নামাজের পর মৃত স্বামী-স্ত্রীর জানাজা বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় এবং মৃতের আত্মীয়স্বজনের মধ্যে শোকের মাতম বিরাজ করছে। সেলিনা খাতুনের বাবার বাড়ি তারাটি ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকায়।

এ প্রসঙ্গে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাঈদ জামান জানান, মোহাম্মদ আলী একজন নম্র-ভদ্র মানুষ ছিলেন। তার স্ত্রীও ছিলেন অত্যন্ত ভালো মনের অধিকারী। এলাকায় তাদের দুজনের অনেক সুনাম রয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে শুনেছি এবং তাদের দুজনই স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

সকালে স্বামীর মৃত্যুর পর বিকালেই স্ত্রী’র মৃত্যু

Update Time : ০৬:৫৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬