০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

সীতাকুণ্ডে বৃদ্ধ বাবাকে ‘খুন’ করে ছেলে পলাতক

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে অপরাধের অভয়ারণ্য হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরের ৫ নম্বর ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এই ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম নুরুল্লাহ (৬৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে সাইফুল্লাহ ক্ষিপ্ত হয়ে তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুরুল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করছিলেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘ছেলের হাতে পিতা খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি: জামায়াত আমির

সীতাকুণ্ডে বৃদ্ধ বাবাকে ‘খুন’ করে ছেলে পলাতক

Update Time : ০৬:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬