০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪

শেরপুরে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. সেলিম মিয়া।

সাফুয়াদ নামের শিশুটি ঝিনাইগাতী উপজেলার মাদারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।

এদিকে জেলায় সন্দেহভাজন হামের উপসর্গের রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। হামের উপসর্গ নিয়ে জেলা সদর হাসপাতালে শনিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন।

রোববার সকালে সিভিল সার্জন ডাক্তার মুহাম্মদ শাহিন বলেন, ৩০ মার্চ থেকে রোববার পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে ১৫৪ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ১১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১০১টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখন এ পর্যন্ত ৪ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

“৫২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৪৪ জন হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।”

জেলা সিভিল সার্জন আরো বলেন, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে তাকে আলাদা রাখতে হবে। পাশাপাশি মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪

Update Time : ০৪:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬