০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী সাংবাদিকদের সমন্বয়ে বগুড়া জেলায় ৮০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলার ৮ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সবুর শাহ্ লোটাস এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সরদার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
নবগঠিত কমিটিতে ৩ জন সহ-সভাপতি, ৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ এবং ১ জন মিডিয়া উন্নয়ন সম্পাদক মনোনীত করা হয়েছে। এছাড়া ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটি কেন্দ্রীয় কমিটির পরামর্শ ও দিকনির্দেশনায় জাতীয়তাবাদী পেশাজীবী সাংবাদিকদের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Update Time : ০৬:০৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬