০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

সিরাজগঞ্জে শিশু হৃদয়কে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আপন চাচাদের বিরুদ্ধে তার ৫ বছর বয়সী এক ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মাহতাব হোসেন হৃদয় (৫) ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।

স্বজনরা জানান, হামেদ আলী বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য তার ভাই ফারুক হোসেনের গোয়ালঘর ঘেঁষে মাটি ফেলার সময় নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এরপর হামেদ আলীর পক্ষ নিয়ে অন্য ৩ ভাই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসে। ওই সময় ভয়ে শিশুসন্তান মাহতাব হোসেন হৃদয়কে কোলে নিয়ে তার বাবা ফারুক ঘটনাস্থল থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ফারুক পালাতে পারলেও তার শিশু সন্তান মাহতাব হোসেন হৃদয়কে কোল থেকে মাটিতে পড়ে যায়। ওই সময় চাচাদের ধারালো অস্ত্রের আঘাতে শিশুটি গুরুতর আহত হয়।

প্রতিবেশীরা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের সন্ধ্যায় বলেন, ‘ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। রাতেই তাকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিরাজগঞ্জে শিশু হৃদয়কে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬