০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সারাদেশে চলমান তীব্র জ্বালানি সংকটের কারণে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিলের সাধারণ সদস্য নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সব সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার কাউন্সিলের সদস্য সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ আসনের সাতটি এবং আঞ্চলিক আসনে সাতটি পদে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে নির্বাচনী কার্যক্রমসমূহ উল্লেখযোগভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা বার সমিতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ যথাযথ বিবেচনায় নিয়ে আগামী ১৯ মে অনুষ্ঠাতব্য এই নির্বাচন স্থগিত করা হলো।

এর আগে গত ২ এপ্রিল বার কাউন্সিলের এক সভায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। সে হিসেবে আগামী ১৯ মে বার কাউন্সিলের সাধারণ আসনের ৭টি ও আঞ্চলিক আসনের ৭টি পদে এই নির্বাচন হওয়ার কথা ছিল।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

Update Time : ০৬:৪১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬