০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বগুড়া শহরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় রবিন (২৮) নামে এক যুবককে খুন করা হয়েছে। ৫ এপ্রিল রোববার রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়ার মিরাজের ছেলে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানিয়েছেন, আতা ফল পাড়াকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সাথে বিরোধ চলছিল রবিনের।

এই বিরোধ মীমাংসা করে দেওয়ার কথা বলে ৫ এপ্রিল রোববার রাত সাড়ে নয়টার দিকে ফুলবাড়ী দক্ষিণপাড়ায় বানিয়া এলাকায় রবিনকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রবিনের বাড়ি উত্তর চেলো পাড়া হলেও ফুলবাড়ী দক্ষিণপাড়াতেও তিনি বসবাস করতেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়া শহরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা

Update Time : ০৭:১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬