০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

রাজশাহীতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর মোহনপুরে কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার পর অভিযুক্ত ব্যক্তি উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তবে অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নেতার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম কামরুল হাসান মিঠু (৪০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি উপজেলার পারিসা দুর্গাপুর গ্রামে।

কামরুল হাসান মিঠুর মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপন করেছেন।

তার বাড়িও একই এলাকায়। তিনি নিহতের সম্পর্কে ভাতিজা হন বলে জানিয়েছে পুলিশ।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, শুক্রবার বিকেলে এলাকার বিলে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন কামরুল হাসান। তখন প্লাস্টিকের পাইপ ফেটে অল্প কিছু পানি সাদ্দামের পেঁয়াজের খেতে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে তিনি কামরুলকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতে কামরুল মারা যান।
ইয়ামিন আলী জানান, সাদ্দাম শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে মাথায় আঘাত দেখিয়ে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ করে আসার কয়েক ঘণ্টা পরই কামরুলের মৃত্যু হয়।

এখন তাকে খোঁজা হচ্ছে। কিন্তু এলাকায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পুলিশের এই উপপরিদর্শক আরও জানান, এ ব্যাপারে সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা হবে। রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে কামরুল হাসানের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

Update Time : ০৫:৪৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬