০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

বগুড়ায় ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা

সাংবাদিকতা একটি মহৎ পেশা, এমনভাবে কাজ করতে হবে যাতে সুনাম অক্ষুন্ন থাকে বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল নাজ গার্ডেনে তরুণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বগুড়ার উন্নয়নে সচেষ্ট ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, “তিনি আমাদের সংবাদপত্র পরিবারেরই একজন।

তিনি আরও বলেন, বগুড়ার সাংবাদিকদের মানোন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। পাশাপাশি বগুড়ায় সাংবাদিকতা বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-এর একটি শাখা বগুড়ায় স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে এবং স্থানীয় সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।

৯০ দশকের স্থানীয় সাংবাদিক সমাজের আহ্বায়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

আলোচক হিসেবে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়ার সভাপতি প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত এবং স্টার নিউজের নিউজ এডিটর সুমন তালুকদার।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক মোহন আখন্দ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা

Update Time : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬