মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে ফুটেছে হলুদ শিমুল। সম্প্রতি তোলা। ছবি: কালের কণ্ঠ
মাঝে মাঝে চমকে দিতে ভালোবাসে প্রকৃতিও। চেনা রঙের ভিড়ে হঠাৎই অচেনা আভা হাজির হয় বিস্ময়ের মতো। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে এমন বিস্ময়ের নাম দুষ্প্রাপ্য ‘হলুদ শিমুল’।
সম্প্রতি বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ এলাকায় গেলেই পথের ধারে চোখে পড়ে প্রায় ১০ ফুট উচ্চতার একটি পাতাঝরা শিমুল গাছ।
ডালে ডালে ফুটে আছে অসংখ্য উজ্জ্বল হলুদ ফুল। কোথাও একটি, কোথাও দুই-তিনটি, আবার কোনো কোনো ডালে ঝুলছে গুচ্ছ গুচ্ছ ফুল। সবুজ ও আধফোটা অসংখ্য কলিতে ভরা পুরো গাছটি। শীতের শেষে হলুদ শিমুল যেন ফাল্গুনের প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে তুলেছে।
বার্ড পার্কের মসজিদ প্রাঙ্গণে রয়েছে নানা প্রজাতির ফুলগাছের সমাহার। রঙে-রূপে, গন্ধে-গুণে সমৃদ্ধ এসব গাছ প্রতিনিয়ত দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে সবার মাঝেই আলাদা করে নজর কাড়ছে হলুদ শিমুল। স্থানীয়দের ভাষ্য, এ অঞ্চলে সাধারণত লাল বা লাল-হলুদ মিশ্র শিমুল বেশি দেখা যায়।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 






















