০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রকৃতির রঙে রঙিন করিমগঞ্জের বড় হাওর!

শেরপুর নিউজ ডেস্ক:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বড়হাওরে প্রাকৃতিকভাবে ফুটে উঠেছে স্পাইডার ফ্লাওয়ার, স্থানীয়ভাবে পরিচিত মাকড়শা ফুল। হাওরের মাঝখানে সারি সারি এমন মনোরম ফুলেল দৃশ্য দেখতে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় জমাচ্ছেন স্থানীয় পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।

স্থানীয়রা জানান, প্রতি বছর শীত মৌসুমে বড়হাওরে এ ধরনের ফুল ফুটলেও এবার ফুলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হওয়ায় দর্শনার্থীদের উপস্থিতিও বেড়েছে। বিস্তীর্ণ হাওরের বুকে সাদা ও হালকা রঙের মাকড়শা ফুলের সমাহার প্রকৃতিকে করে তুলেছে আরও নয়নাভিরাম।

প্রকৃতির টানে আশপাশের গ্রাম ছাড়াও দূরদূরান্ত থেকে প্রতিদিনই মানুষ বড়হাওরে ছুটে আসছেন এই ফুল দেখতে। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এসে মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন।

দর্শনার্থীরা বলছেন, যেহেতু এটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গড়ে ওঠা ফুলের ক্ষেত এবং এর দেখভালের জন্য কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ নেই, তাই এই সৌন্দর্য টিকিয়ে রাখতে দর্শনার্থীদেরই সচেতন হতে হবে। তারা ফুল না ছেঁড়া, গাছ নষ্ট না করা এবং পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

প্রকৃতিপ্রেমীদের মতে, যথাযথ যত্ন ও সচেতনতা থাকলে বড়হাওরের এই প্রাকৃতিক ফুলেল সৌন্দর্য ভবিষ্যতেও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

প্রকৃতির রঙে রঙিন করিমগঞ্জের বড় হাওর!

Update Time : ০৬:৫৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬