০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট চাই-ডা. শফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের মিরপুর-১০ এ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের মাধ্যমে তিনি এই প্রচারণা শুরু করেন। ডা. শফিকুর রহমান জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, নতুন জামা পরে আবার ফ্যাসিবাদ আসতে চাইলে তার পরিণতিও হবে ৫ আগস্টের মতো। বিগত বছরগুলোর মতো নতুন কোনো ভোট ডাকাত দেখতে চায় না জনগণ। দুঃশাসন, দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই করেছেন শহীদ, আহত এবং গোটা দেশবাসী, সেই লড়াই শেষ হয়নি। সব ধরনের বৈষম্য দূর করে মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে তিনি ১০ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। জনসভায় জোটের নেতারা বক্তব্য রাখেন। সকাল থেকেই হাজার হাজার মানুষ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলসহকারে জনসভাস্থলে আসতে থাকেন। দুপুরের আগেই সভাস্থল লোকারণ্য হয়ে ওঠে। দাঁড়িপাল্লার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরপুর আদর্শ স্কুলের সমাবেশস্থল।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা হলো ইনসাফের প্রতীক। যত অনাচার, অবিচারের মূলে রয়েছে ইনসাফ না থাকা। ইনসাফ থাকলে এত টাকা চুরি করে দেশের বাইরে পাচার হতো না। দুঃশাসন, দুর্নীতি ও বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। জামায়াত আমির বলেন, অনেকে জীবনেও ভোট দিতে পারেনি। নতুন ভোটারদের আগামী দিনের মানবিক রাষ্ট্র গঠনের পক্ষে ভোট দিতে হবে। মানুষ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঋণখেলাপি, ব্যাংক ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। ঢাকা-১৫ আসনের সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, এখানে কোনো ভালো হাসপাতাল নেই, ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ময়লা, দুর্গন্ধ, ভাঙাচোরা বিপজ্জনক রাস্তাঘাট। ভোটে বিজয়ী হলে এসব সমস্যার সমাধানে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মিরপুর-কাফরুল এলাকায় আমরা আর মাদকসেবী, মাস্তানদের অভয়ারণ্য দেখতে চাই না।

ডা. শফিকুর রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। এজন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা বলছি, হাদির লড়াই শেষ হয়ে যায়নি; বরং কোটি কোটি হাদি তৈরি হয়েছে। হাদির কাঙ্ক্ষিত চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ব আমরা। এজন্য পরিবর্তনের পক্ষে আপনাদের সমর্থন দিতে হবে।

তিনি বলেন, আমরা তরুণদের নৈতিক শিক্ষা দেব। দক্ষতা বৃদ্ধির শিক্ষা দেব, সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা নয়। আমরা যুবসমাজকে দেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষই মায়ের পেটে জন্ম নিয়েছেন। আমরা মায়েদের সম্মান করতে চাই। এমন বাংলাদেশ চাই যেখানে নারীরা তাদের যোগ্য সম্মান ও মর্যাদা পাবেন। কর্মক্ষেত্রে তারা থাকবেন নিরাপদ। মায়েদের অসম্মান আমরা বরদাশত করব না।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১০-দলীয় জোটের পক্ষে ইতোমধ্যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা দেখে একটি দল ভিন্নপথের স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই, নির্বাচন সুষ্ঠু হতেই হবে। এর বাইরে কোনো প্ল্যান বাস্তবায়ন করতে দেওয়া হবে না। উভয় জোটের জন্য সমান সুযোগ দাবি করে তিনি বলেন, আমরা এখন ভোটের মাঠে থাকতে চাই, অন্য কোনো বিষয় নিয়ে আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। নাহিদ বলেন, জুলাই বিপ্লবের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে হবে দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করে ক্ষমতায় পাঠিয়ে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি বলেন, এবারের নির্বাচন ক্ষমতা বদলের নির্বাচন নয়, ক্ষমতার কাঠামো বদলের নির্বাচন। তাই গণভোটে ‘হ্যাঁ’ জেতাতে হবে।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এ দেশের ছাত্রসমাজ ইসলামী ছাত্রশিবিরকে সমর্থন দিয়েছে। হারার ভয়ে তারা নির্বাচন কমিশন এবং আদালতকে ব্যবহার করে শাকসু নির্বাচন বন্ধ করেছে। ছাত্রসমাজ যেভাবে ইসলামের পক্ষে রায় দিয়েছে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে জনগণও ব্যালট বিপ্লবের মাধ্যমে ইসলামের পক্ষে রায় দেবে।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সদ্যবিদায়ি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় সূচনা বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি বেলাল হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হয়।

জনসভায় আরও বক্তব্য রাখেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা তৌহিদুজ্জামান, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সহসভাপতি মুফতি আহসানুল্লাহ কাসেমী, মেজর (অব.) আখতারুজ্জামান, ফ্যাসিস্টের আয়নাঘর থেকে ফেরত আসা কর্নেল (অব.) হাসিনুর রহমান বীরপ্রতীক, স্থানীয় জামায়াত নেতা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, রেজাউল করিম মাহমুদ, আহত জুলাই যোদ্ধা কাজী সাইফুল ইসলাম প্রমুখ। ১০ দলীয় জোটের নেতারা মঞ্চে উপবিষ্ট ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট চাই-ডা. শফিকুর রহমান

Update Time : ০৭:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬