০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজশাহীতে তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রিতে

শেরপুর নিউজ ডেস্ক: কার্তিক এখনো শেষ হয়নি এরই মধ্যে উত্তরের হিমেল হওয়া ও ঘাসের ওপর শিশিরবিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দিন যত গড়াচ্ছে দেশের উত্তরাঞ্চলে কমছে তাপমাত্রা। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে পড়তে শুরু করেছে কুয়াশাও।

আজ রবিবার সকাল ৬টায় রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কম থাকবে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টারয় ভোরের দিকে উত্তর-উত্তরপূর্বাঞ্চলে কুয়াশা পড়তে পারে।

সংস্থাটি বলছে, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এর মধ্যে যশোরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁর বদলগাছীতে ১৭ দশমিক ৪, পাবনার ঈশ্বরদী ও গোপালগঞ্জে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়ার কুমারখালী ও দিনাজপুরে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে তাপমাত্রা নামল ১৬.৫ ডিগ্রিতে

Update Time : ০১:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫