০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস আজ

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাড়ি থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে দলীয় প্রধানের মুক্তির এ দিনটিকে বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।

২০০৭ সালে খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আদালত তার জামিন নামঞ্জুর করলে সংসদ ভবন এলাকার একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে তাকে সেখানে রাখা হয়। এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। সেদিন বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে আনন্দের সাথে তার নিজ বাসায় নিয়ে আসেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের একাদশ ও দ্বাদশ কারামুক্তি দিবসেও কারাগারেই ছিলেন। দিবসটি উপলক্ষ্যে এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস আজ

Update Time : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫