০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

দাবদাহ কাটিয়ে আসছে টানা বৃষ্টি ,বজ্রপাতের শঙ্কা

শেরপুর নিউজ ডেস্ক:

দাবদাহের মধ্যে রোববার থেকে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, “রোববার থেকে বৃষ্টি হবে, পরেরদিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা বাংলাদেশে প্রতিদিন বৃষ্টি হবে।”

তিনি জানান, চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় এ সময় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও জানান তিনি। সঙ্গে থাকতে পারে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রপাত।

আবুল কালাম মল্লিক বলেন, “বজ্রপাতে অনেক প্রাণহানি হচ্ছে ইদানীং। সেজন্য বজ্রধ্বনি শুনলেই ঘরে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই।”

বাংলাদেশে জুন মাসে গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯.৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, অগাস্টে ৪২০.৪ মিলিমিটার এবং সেপ্টেম্বর মাসে গড় বৃষ্টিপাত ৩১৮.২ মিলিমিটার।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দাবদাহ কাটিয়ে আসছে টানা বৃষ্টি ,বজ্রপাতের শঙ্কা

Update Time : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫