০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

আষাঢ়ের প্রথম দিন থেকে সারা দেশে টানা বৃষ্টির আভাস

শেরপুর নিউজ ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আষাঢ়ের প্রথম দিন থেকে টানা বৃষ্টি শুরু হতে পারে। আগামী ২২ জুন পর্যন্ত এ বৃষ্টি ঝড়তে পারে। আবহাওয়ার হিসাব অনুসারে জুন থেকে সেপ্টেম্বর- এ চার মাস বর্ষা মৌসুম হলেও বাংলা পঞ্জিকায় আষাঢ়-শ্রাবণকে বর্ষাকাল বলা হয়।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আগামীকাল বৃষ্টি হবে (১ আষাঢ়), পরের দিন থেকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। ২২ জুন পর্যন্ত সারা বাংলাদেশে প্রতিদিন বৃষ্টি হবে।

তিনি আরও বলেন, টানা বৃষ্টিতে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এসময় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে কখনো কখনো হতে পারে বজ্রপাত। বজ্রপাতে অনেক প্রাণহানি হচ্ছে ইদানীং। সেজন্য বজ্রধ্বনি শুনলেই ঘরে যেতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই।

আবহাওয়ার অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের জুন মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৪৫৯ দশমিক ৪ মিলিমিটার, জুলাইয়ে ৫২৩ মিলিমিটার, অগাস্টে ৪২০ দশমিক ৪ মিলিমিটার এবং সেপ্টেম্বর মাসের গড় স্বাভাবিক বৃষ্টিপাত ৩১৮ দশমিক ২ মিলিমিটার।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আষাঢ়ের প্রথম দিন থেকে সারা দেশে টানা বৃষ্টির আভাস

Update Time : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫