০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

৫ বিভাগে হতে পারে বৃষ্টি

শেরপুর নিউজ ডেস্ক: টানা ১১ দিন পর দেশ থেকে দূর হয়েছে তাপপ্রবাহ। চলতি ৭ মে থেকে শুরু হয় তাপপ্রবাহ বয়ে যায় ১৭ মে পর্যন্ত। আজ রোববার (১৮ মে) দেশের কোথাও তাপপ্রবাহ বয়ে যায়নি।

আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাস দ্বিতীয় সর্বোচ্চ গরমের মাস। কিন্তু এ মাসেই প্রায় দেশজুড়েই তাপপ্রবাহ ছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা গত মাসেও হয়নি।

রোববার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

রাতে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, গত দু-দিন থেকে বৃষ্টিপাত বেড়েছে। আজও দেশজুড়ে বৃষ্টি হয়েছে। দেশের খুলনা অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে গেছে এটা দূর হয়েছে। আজ সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। সর্বোচ্চ ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে।

তিনি বলেন, এ মাসের বাকি দিনে তাপপ্রবাহের সম্ভাবনা কিছুটা কম। তবে তাপপ্রবাহ হলেও কয়েকটি জেলায় হতে পারে। এবং সর্বোচ্চ ২ থেকে ৩ দিন হতে পারে। এছাড়া মাসের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টি আর গরম দুটোই থাকবে। তাপমাত্রা কম হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরম থাকতে পারে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৫ বিভাগে হতে পারে বৃষ্টি

Update Time : ০৬:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫