১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

শেরপুরে ধান কাটা কৃষি শ্রমিকের হাট জমে উঠেছে

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা কৃষি শ্রমিকের হাট। চলছে বোরো ধান কাটার মৌসুম, ১৮ থেকে ৫০ বছর বয়সী অসংখ্য শ্রমিক আসেন এই হাটে। তাদের হাতে কাস্তে, বাঙ, পরণে লুঙ্গি ও কাঁধে গামছা। ছোট ছোট দল বেঁধে প্রান্তিক কৃষকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন তারা। কৃষক আসবে দরদাম ঠিক হবে তারপর ধান কাটতে যাবেন।

প্রতিবছর ধানকাটা মৌসুম এলেই সেই ভোর থেকে কৃষি শ্রমিকের এই হাট বসে শেরপুর উপজেলার খন্দকারপাড়ার শেরপুর-শহিদীয়া আলীয়া মাদ্রাসা গেট সংলগ্ন এলাকায়। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলে এই শ্রমিকের হাট। বর্তমানে ৭০০ থেকে ৮০০ টাকায় প্রতিদিন মজুরী হিসেবে শ্রম বিক্রি হচ্ছে। আবার ধান কাটা থেকে শুরু করে মাড়াই এবং কৃষকের গোলায় তুলে দিয়ে বিঘায় ৩ থেকে ৪ হাজার টাকার চুক্তিতেও শ্রম বিক্রি করছেন অনেকেই।

শ্রমিকের হাটে কথা হয় শেরপুর উপজেলার পানিসাড়া গ্রামের কৃষি শ্রমিক হাসেম আলী (৪৫), বাবলু (৪০) ছোনকা গ্রামের হানিফের (৫০) সঙ্গে। তারা বলেন, শেরপুর-ধুনট রোডের আলীয়া মাদ্রাসা গেটে সারাবছরই শ্রমিকের হাট বসে, তবে ধানকাটার মৌসুম এলে শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি বছরই এই সময়ে ধান কাটার জন্য আমরা আসি। এসময় শ্রমিকের দাম বেশি থাকে, এক মাস কাজ করলে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করতে পারি।

শেরপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর উপজেলায় ২০ হাজার ৪৮৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৪৩ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকি ধান কাটা অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে ধান কাটা কৃষি শ্রমিকের হাট জমে উঠেছে

Update Time : ০৬:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫