০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

শেরপুর নিউজ ডেস্ক:
কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) তাদের বিয়ে হয় কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। ঘটনাটি ঘটেছে সিলেটে।

ব্যতিক্রম এই বিয়েটি পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার।

বিয়ের কাজি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলকে নানাভাবে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু শিমুল নানা অজুহাতে বিয়ে না করে এক পর্যায়ে পালিয়ে যান।

এমন চাঞ্চল্যকর ঘটনায় কনের বাবা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

এদিকে কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন।

পরে উচ্চ আদালতের নির্দেশে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকদের উপস্থিতিতে বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে ৫ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিয়ে চলাকালীন সময়ে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

Update Time : ০৭:১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫