শেরপুর নিউজ ডেস্ক:
যৌথবাহিনীর অভিযানে বগুড়ার শাজাহানপুরে রাম-দাসহ শামীম আহম্মেদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। অভিযানকালে তার হেফাজত থেকে একটি রাম দা, একটি ছোট চাকু এবং একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান শেষে আলামতসহ গ্রেপ্তারকৃতকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শামীমের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হবে।
Bogura Sherpur Online News Paper