শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল আজ সোমবার (২৭ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, প্রয়োজনীয় সাংবিধানিক নির্দেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ মোট পাঁচ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, পূর্বনির্ধারিত এই বিক্ষোভ ও সমাবেশ সফল করতে সকল স্তরের জনগণের অংশগ্রহণ জরুরি। তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশকে একটি ন্যায়নিষ্ঠ, জবাবদিহিমূলক ও প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের আন্দোলনের অংশ হিসেবেই এ কর্মসূচি।” গত ১৯ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আটটি রাজনৈতিক দল তাদের পাঁচ দফা দাবি ও তিন দিনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করে।




Users Today : 106
Users Yesterday : 160
Users Last 7 days : 1516
Users Last 30 days : 7309
Users This Month : 3066
Users This Year : 11940
Total Users : 533260
Views Today : 169
Views Yesterday : 247
Views Last 7 days : 2221
Views Last 30 days : 11706
Views This Month : 4577
Views This Year : 19425
Total views : 809540
Who's Online : 1